1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কুয়াকাটায় শুরু হচ্ছে মাসব্যাপী পর্যটন মেলা  - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কুয়াকাটায় শুরু হচ্ছে মাসব্যাপী পর্যটন মেলা 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

কলাপাড়া উপজেলা প্রতিনিধি: কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের যৌথ আয়োজনে মাসব্যপি শুরু হচ্ছে ‘কুয়াকাটা পর্যটন মেলা-২০২৫’। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৩টা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ডিসি পার্কের পূর্ব দিকের মাঠে শুরু হবে মেলাটি। মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। সভাপতিত্ব করবেন কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ, টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, কুয়াকাটা পৌর প্রশাসক কৌশিক আহম্মেদ, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন, কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লী, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামির আমীর মোঃ শহিদুল ইসলাম, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক খান।
মাসব্যাপি এই মেলা উপলক্ষে থাকছে জমকালো আয়োজন সার্কাস প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট। থাকছে বিভিন্ন পণ্যের স্টল, রাখাইন তাঁত শিল্পের স্টল, রাখাইন পিঠা। হোটেল, মোটেল, পরিবহন ব্যবস্থা ও রেস্তোরাঁর মালিকরাও দিচ্ছে আকর্ষণীয় ছাড়। মেলা উপলক্ষে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে দেখা গিয়েছে আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা। ব্যবসায়ীরা বলছেন এভাবে মেলার আয়োজন করলে কুয়াকাটার প্রতি ট্যুরিস্টদের আকর্ষণ বাড়বে এবং ভালো বেচাকেনা হবে।
আয়োজক কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে মাসব্যাপী এ পর্যটন মেলার উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশের ফ্যামিলি গেস্টদের কুয়াকাটায় আনা মেলার মূল লক্ষ্য। মেলায় সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরণের পণ্যের স্টল থাকবে। এছাড়া কুয়াকাটার অংলকারখ্যাত রাখাইনদের তৈরি পিঠা ও হস্তচালিত তাঁতের তৈরি পোশাকের স্টল রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ