1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলায় স্বামীর খুনিঁদের ফাঁসির দাবিতে ৭ মাসের কন্যা শিশুকে কোলে নিয়ে মানববন্ধন স্ত্রীর - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলায় স্বামীর খুনিঁদের ফাঁসির দাবিতে ৭ মাসের কন্যা শিশুকে কোলে নিয়ে মানববন্ধন স্ত্রীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় স্বামীর খুনিঁদের ফাসিঁর দাবিতে ৭ মাসের কন্যা সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের সামনে নিহত ইদ্রিস হাওলাদারের শ্যালক মোঃ জাকির হোসেন হাওলাদারের নের্তৃত্বে আলোচিত জোড়া খুনের ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন হাওলাদারসহ সকল আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত’র পরিবার ও এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম ও তার অবুঝ সন্তান নায়েব হাওলাদার, নাফিস হাওলাদার,নিহত সাগর হাওলাদারের স্ত্রী নিপা বেগম ও তার ৭ মাসের কন্যা সন্তান আসমা খানম,স্থানীয় মোঃ মাওলা শরীফ, রফিক হাওলাদার,ইখতিয়ার বিশ্বাস, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, হোসনেয়ারা বেগম, সাথী খানম, নজরুল হাওলার, শাহিনুর বেগম, আব্দুর রব হাওলাদার, রিপন হাওলাদার, নাসির হাওলাদার, আক্কেল সন্নামত, শিরাজ হাওলাদারসহ শত শত নারী-পুরুষ। উল্লেখ্য ২৪ আগষ্ট রাত ১১ টায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে সাতলা গ্রামের ব্যাবসায়ী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই ওসমান গনি(সাগর) হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার ঘটনায় উজিরপুর মডেল থানায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারসহ ২৬ জন এজাহার ভূক্ত আসামি ও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যা মামলার আসামিরা জামিনে এসে নিহতের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এ অভিযোগে নিহত’র পরিবারসহ এলাকাবাসী জোড়া খুঁনের ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারসহ সকল আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। অচিরেই খুনিঁদের ফাঁসি না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ