
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে আওয়ামীলীগ ও যুবলীগের সভাপতির দখলে খ্রিস্টান পরিবারের শেষ সম্বল ভিটেমাটি বলে অভিযোগ পাওয়া গেছে । ২৯ ডিসেম্বর উজিরপুর মডেল থানায় সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ ১১ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজাপুর গ্রামের ভুক্তভোগী ফ্রান্সিস মধু ও তার স্ত্রী আলো মধু এবং ইষ্টের করুবি আরিন্দা। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় রাজাপুর গ্রামের তৎকালীন আওয়ামীলীগের স্বৈরাচার শেখ হাসিনার দোসর রাজাপুর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়মন বাড়ৈ,সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুল বাশার লিটন,মন্জুরুল হক বেপারী, অথরা বাড়ৈ,কনক বাড়ৈ,এলিজাবেথ বিশ্বাস,জাহাঙ্গীর শেখ,জুরান ফলিয়া,কার্তিক বিশ্বাস, রুহুল আমিন বেপারী,রাকিব হাওলাদার মিলে ফ্রান্সিস মধুর স্ত্রী আলো মধুর নামে দলিলকৃত জমি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে নেয়। এমনকি দলিলকৃত জমির প্রকৃত মালিক আলো মধু তার জমি ফেরৎ চাইতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকির মুখে পরে আতঙ্কে রয়েছে। এমনকি মারধর ও গাছ কেটে নিয়ে যায় লিটন বাহিনী। এ বিষয়ে ভুক্তভোগী ফ্রান্সিস মধু ও তার স্ত্রী আলো মধু সাংবাদিকদের জানান আমাদের ক্রয়কৃত নামজারি করা দলিলকৃত ১ একর ৬ শতাংশ জমি জোরপূর্বক দখল করছে রাজাপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি ভূমিদস্যু সায়মন বাড়ৈ ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন বাহিনী। আওয়ামী লীগের সরকারের আমলে সাতলায় অস্ত্রের মুখে জিম্মি করে অন্যের জমি ও মাছের ঘের দখল করা ছিলো তাদের নেশা ও পেশা। অসহায় মানুষের শেষ সম্বল ভিটেমাটি ও মাছের ঘের দখল করে তিনি গড়েছেন অঢেল সম্পদ। অভিযুক্ত লিটন ও সায়মন বিষয়টি এড়িয়ে যান। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে দলিলকৃত জমি দখল মুক্ত রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও সাতলাবাসী।