
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলাধীন বাকেরগঞ্জের ৭ নং কবাই ইউনিয়নের হানুয়া গ্রামে চলছে মিথ্যা সনদ দিয়ে জমি দখলের পায়তারা । ঐ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক তালুকদার মৃত ব্যক্তিদের মিথ্যা সনদ প্রদান করে কখনো ওয়ারিস বৃদ্ধি করেন আবার কখনো বা কমান।তার মিথ্যা মৃত্যু সনদ আর মিথ্যা ওয়ারিশ সার্টিফিকেটের বেড়াজালে মিথ্যা হয়ে গিয়েছে দুটি মৃত ব্যক্তির মৃত্যু। সাথে সর্ব শান্ত হয়ে রাস্তায় ঘুরছে মৃত ব্যক্তির ওয়ারিসগন। ১৯৭৩ সালে মৃত্যুবরন করা ব্যক্তি আমজেদ আলী খানের মৃত্যুকে বানিয়ে দেয় ১১ বছর পরের তারিখ ১৯৮৪। এমনকি ঐ মৃত ব্যক্তির ছেলে আবুল কালাম কালু যিনি ১৯৭৮ সালে পিতার ৫ বছর পর মারা গিয়েছেন। অথচ তার মৃত্যুকে বানিয়ে দেন বাবার মৃত্যুর ভুয়া সনের ৩ বছর আগে ১৯৮১।এই ঘটনার সাক্ষি হিসেবে রয়েছেন যথাক্রমে, সেতারা বেগম, সুলতান সিকদার, আবুল সিকদার, আজিজ সিকদার, দেলোয়ারা বেগম, আঃ ছালাম হাং, জাহাঙ্গীর খান, মহিউদ্দিন খান, আঃ খালেক খান, রানী বেগম, হোসেন আরা বেগম, ফজলুল হক আকন, তছলিমা বেগম, হাসি বেগম, তৈয়ব খান, শহিদ, প্রমুখ। তবে এখানেই থামেনি মৃত ব্যক্তিদের নিয়ে তার নাটক বাজি ছেলের মৃত্যুকে পিতার মৃত্যুর আগে দেখিয়ে পিতা আমজাদ খানের ওয়ারিস নামা দিয়ে কেটে দিয়েছে ছেলে আবুল কালাম কালুর নাম। মজার বিষয় সেই চেয়ারম্যান জহিরুল ইসলাম নিজেই ৬ জনকে ওয়ারিশ দেখিয়ে ২০১৬ সালের ২২ অক্টোবর ১৬/২০১৬ নং স্বারকে ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করেন আবার ৩ বছর পরে আবুল কালাম কালুকে বাদ দিয়ে ২০১৯ সালের ২৫ অক্টোবর ৪৫/১৯ স্বারকে ৫ জনকে ওয়ারিশ দেখিয়ে ভুয়া ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করেন চেয়ারম্যান জহিরুল হক।
এ বিষয়ে জানার জন্য চেয়ারম্যান জহিরুল হকের কাছে ফোন করলে তাকে পাওয়া যায়নি।
এই জালিয়াতির সুষ্ঠু তদন্তের জন্য ভুক্তভোগীরা স্থানীয় গন্য মান্য ব্যাক্তি ও প্রশাষনের উর্ধতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।