
বিশেষ প্রতিনিধি, এসএম শাহ আলম। বরিশাল জেলার কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিদ্যানন্দপুর গ্রামের বাচ্চু সরদারের আট বছরের শিশু ফারুককে আজ ৩০ শে ডিসেম্বর আনুমানিক সকাল সাত ঘটিকার সময়, পাশের বাড়ির খোকন হাওলাদারের আতা ফল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খোকনের স্ত্রী দেখতে পায়, অতঃপর খোকনের স্ত্রী ওই ঘটনা দেখতে পেরে তাহার বাবা বাচ্চু সরদার এর কাছে সংবাদ দেয়, তখন বাচ্চু সরদার ও তারছেলে জাহিদ ঘটনা স্থলে দ্রুত চলে যান। এবং কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে মুঠো ফোনে সংবাদটি জানানো হয়। সংবাদ জানতে পেরে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে এসআই আফসার ও সঙ্গী ও ফোর্সদেরকে নিয়ে চলে যান। শিশু ফারুকের লাশটি সনাক্ত নিশ্চিত করে, দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। এ ব্যাপারে কথা হয় কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর সাথে, তিনি জানান এ ছেলেটি তার বাবার সাথে মাঝে মাঝে নদীতে মাছ ধরার যাওয়ার সংবাদ পাওয়া যায়, তবেকাজিরহাট থানার তদন্ত কর্মকর্তা আফসারের সাথে আলাপ করলে, এই ছেলেটার আত্মহত্যার কারণ এখনো আমরা নিশ্চিত করতে পারেনি, এ ব্যাপারে আজ ৩০ শে ডিসেম্বর আত্মহত্যাকারীর বড় ভাই জাহিদ সরদার বাদি হয় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা নং ৪