1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল মোঃ ময়নুল ইসলাম, এনডিসি কে সাথে নিয়ে ১৪ নভেম্বর সকাল ১১ টায় বরিশালে এক সরকারি সফর করেন।

সফর কালে বেলা ১১:০০ টায় বরিশাল রেঞ্জ পুলিশের আয়োজনে বরিশাল জেলা পুলিশ লাইন গ্রাটিটিউড হলে সশস্ত্র বাহিনী বিভাগ, বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময়ের সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতবিনিময় কালে এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পরে আইজিপি বেলা ৪:০০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর পরিদর্শন করেন।

এ সময় তিনি বিএমপি সদর দপ্তরের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল রুম পরিদর্শন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল সফরকালে আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ, এপিবিএন-১০ সহ বাংলাদেশ পুলিশের বরিশাল বিভাগীয় অন্যান্য ইউনিট পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ