
নিউজ ডেস্ক: বরিশালের দপদপিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে থাকা রোলারের ধাক্কায় শনিবার রাত ৯ টার দিকে মোটর বাইক আরোহী দুর্ঘটনা স্বীকার হয় । এতে গুরুতর আহত হয়ে বর্তমানে শের ই বাংলা মেডিকেলে ভর্তি আছেন আহত ব্যক্তি।
দুর্ঘটনায় আহত ফারুক আহমেদ বলেন, শনিবার রাত নয়টার দিকে নিজের মোটর বাইক নিয়ে রুপাতলী থেকে নলছিটির দিকে যাওয়ার পথে দবদবিয়া ব্রিজ পার হওয়ার পরে অপর দিক থেকে আসা কিছু সংখ্যক পরিবহনের লাইট আমার হেলমেট এর উপরে পড়লে আমি বিভ্রান্ত হয়ে যাই তাৎক্ষণিকভাবে সামনে ইন্ডিকেটর লাইট না জ্বালিয়ে দাঁড়িয়ে থাকা একটি রোলারের সাথে সজোরে ধাক্কা খাই। এতে আমার মোটর বাইকটি ভেঙে চুরে চুরমার হয়ে যায় এবং আমি আঘাত পেয়ে বেহুশ হয়ে যায়। পরে স্থানীয় ভার্সিটির কিছু সংখ্যক ছাত্ররা আমাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় আমার পা ভেঙে যায় এবং হাত ভেঙে যায়। বর্তমানে আমি আর্থিকভাবে সংকটে থাকায় চিকিৎসার ব্যয়ভারবহন করতে কষ্ট হচ্ছে। রোলারটি যদি লাইট জালিয়ে রাস্তায় চলাচল করতো তাহলে আমি এই দুর্ঘটনার স্বীকার হতাম না। আমি উক্ত রোলারের ড্রাইভার এর দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।
রিপোর্ট লেখা পর্যন্ত রোলারের মালিক শনাক্ত করা হয়নি।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি নিয়ে যদি ভুক্তভোগী অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।