
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে প্রটেক্ট ছাড়া অবৈধভাবে মাছের ঘের করে কোটি কোটি কোটি হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, ভাঙনের কবলে সরকারি রাস্তা।যানবাহন চলাচলে ব্যহত এবং চরম ভোগান্তিতে জনগন । এযেন দেখার কেউ নেই। তাহলে কি মৎস্য ব্যবসায়ীদের কারনে ভবিষ্যতে সম্পূর্ণ রাস্তা ধষে পরবে প্রশ্ন জনমনে? সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার সাতলা রাজাপুর গ্রামে একমাত্র চলাচলের সরকারি রাস্তার দুধারে অসাধু মৎস্য ব্যবসায়ী ইন্দেরহাট উপজেলার ছালাম বাহাদুর ও তার ছেলে তাকরিমসহ একাধিক অসাধু মৎস্য ব্যবসায়ীরা অবৈধভাবে ক্ষমতার দাপটে কয়েক শত একর জমিতে সরকারি রাস্তার দু’ধারে নিজেদের আখের গোছানোর জন্য প্রটেক্ট (গাইড দেয়াল ছাড়াই) মাছের ঘের করে ব্যবসা পরিচালনা করছেন। এ কারনে দিন দিন রাস্তা ধসে যান চলাচল বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। এ ব্যপারে একাধিক নারী-পুরুষ অভিযোগ করে বলেন ক্ষমতার দাপটে অন্যায় ভাবে সরকারি রাস্তার ক্ষতি করে মাছের ঘের করে তারা নিজেরা লাভবান হচ্ছেন আর আমাদের চলাচলের সরকারি রাস্তা শেষ করে ফেলছেন। আমরা তাদের বিচার চাই। অভিযুক্তরা জানান আমরা দীর্ঘদিন ধরে ঘেরে মাছ চাষ করে ব্যবসা করছি। রাস্তার কিছুটা ক্ষতি হয়েছে। ভেঙে যাওয়া রাস্তা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। পরবর্তীতে প্রটেক্ট গাইড দেয়াল দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে অচিরেই ওই অবৈধ মৎস্য ব্যবসায়ীদের আইনের আওতায় আনাসহ অবৈধ মাছের ব্যবসা বন্ধ করে কৃষকদের ধান চাষে সুযোগ করে দেয়ার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।