1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন: মির্জা ফখরুল - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন: মির্জা ফখরুল

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৬২ 0 বার সংবাদি দেখেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না। তাই অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন।  অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। যিনি এই সরকারের প্রধান উপদেষ্টা, তিনি পৃথিবী জুড়ে সমাদৃত। তিনি নিজেও বলেছেন, তার রাজনৈতিক ইচ্ছে নেই। ‘আপনারা দায়িত্ব দিয়েছেন সেটি পালন করছি।’

ড মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ রেখে মির্জা ফখরুল বলেন, এই দেশের মানুষ আপনাকে সম্মান দিয়েছেন, দিতে চান। আপনারা জায়গা যেন নষ্ট না হয়, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন।

১৭ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। পাশাপাশি, যে সকল রাজনৈতিক দল আওয়ামী “ফ্যাসিস্ট এর বিরুদ্ধে” আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে, সেসব দলের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল মন্তব্য করে তিনি বলেন, এদের চরিত্রের একটি জঙ্গি, আরেকটি সন্ত্রাস।

অন্তর্বর্তী সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে সরকার। সেই নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে, নতুন পার্লামেন্ট গঠন করতে পারে। এটা আমাদের প্রত্যাশা। এটাই জনগণ চায়।

নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি ঘোষণা করেছেন। যদিও সার্চ কমিশন গঠন করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা প্রয়োজন ছিল; এমন একটা প্রত্যাশা ছিল। যাই হোক, এটি নিয়ে বড় ধরনের কোন সমস্যা মনে করছি না।

রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক সংগ্রাম চলতে থাকে। সংস্কার কার্যক্রম তেমনি চলমান থাকে।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করবো, সরকার দ্রুত সংস্কার কমিশন থেকে রিপোর্ট নিয়ে জনগণের সামনে তুলে ধরবে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে।

এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ