1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হল ছাড়ার নোটিশে চালভাজা খেলেন ববির আবাসিক ছাত্রীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হল ছাড়ার নোটিশে চালভাজা খেলেন ববির আবাসিক ছাত্রীরা

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইফতেখার হোসেন খান,ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল বন্ধ রাখার জন্য নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরই বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ওই নোটিশেই চাল ভাজা খেয়েছেন আবাসিক ছাত্রীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে তারা লেখেন, এটা এক ধরনের প্রতিবাদ। হল না ছাড়ার প্রতিবাদ। এদিকে শেরে বাংলা হলের শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে দুপুর একটায় মিছিল বের করেন। সে সময় বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা স্লোগান দিয়ে হল না ছাড়ার কথা জানান।

শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমার ভাইয়ের উপরে হামলা ও রক্তাক্ত করা হয়েছে। আমরা এর বিচারের দাবি ও অধিকার আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়ব না।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক এক শিক্ষার্থী জানান, আমরা হল ছাড়ব না। কোটা সংস্কার আন্দোলন আমরা করব। আমাদের অধিকারের প্রশ্ন এটা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিসে জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন, নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হলো।

একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশ প্রদান করা হয়েছে ওই নোটিশে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ