1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের শিকারপুর বাজার বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের শিকারপুর বাজার বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বাজার বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও গোডাউন পুড়ে অর্থ কোটি টাকার ক্ষতিসাধণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ জুলাই রাত দেড়টার দিকে শিকারপুর বাজারে কাচাঁবাজারে তিনটি দোকানে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করেন ।আগুনে গোডাউনসহ ৩ টি দোকান ভস্মিভূত হয়ে ব্যাপক ক্ষতিসাধণ হয়। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী জয়শ্রী গ্রামের মাসুম ভূঁইয়া জানান, তার দোকানঘর পুরে ৩০ হাজার টাকার ক্ষতি হয়। মুন্ডপাশা গ্রামের ব্যবসায়ী সোহাগ বেপারী জানান,তার কাঁচামালের দোকান পুড়ে ২০ হাজার টাকা ক্ষতিসাধন হয়। জয়শ্রী গ্রামের ব্যবসায়ী কুদ্দুস হাওলাদার জানান,তার মুদির দোকান ও গোডাউন পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরো বলেন আমি সংবাদ পেয়ে বাড়ি থেকে আসার আগেই দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে গেছে একটি চক্র । উজিরপুর মডেল থানা পুলিশ ও উজিরপুর ফায়ার সার্ভিস দ্রুত সময়ে ঘটনাস্থলে যান এবং যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলে। সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শটসার্কিট এর মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ