1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধে কুয়াকাটা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধে কুয়াকাটা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ করে রাখেন তারা।

এ সময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি থেকে এখন এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ২০১৮ সালের কোটা পদ্ধতির আলোকে প্রজ্ঞাপন জারি করে কোটার সংস্কার চাই। কোনো রায় স্থগিত আমাদের আন্দোলনকে থামানো যাবে না। আমাদের আন্দোলন হাইকোর্টের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। সারা দেশের শিক্ষার্থীদের একটাই দাবি, কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা। যৌক্তিক দাবি মেনে রাষ্ট্র যোগ্যদের মূল্যায়ন করবে বলে আশা করি।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনিকা সিথি বলেন, বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আমরা সবসময় আন্দোলন করছি। কোটা ব্যবস্থার কারণে হাজারো মেধাবী শিক্ষার্থী দেশ ছাড়ছেন। মেধাবীদের দেশে অবস্থান থেকে দেশের সম্পদে পরিণত হোক- যেটা সবাই চায়। আমরা দ্রুত এ কোটা পদ্ধতির সংস্কার চাই।

পিরোজপুর থেকে আসা এক যাত্রী জানান, সড়ক অবরোধে আমাদের যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের মতো জনগণের। দ্রুত সময়ের মধ্যে এ আন্দোলনের একটা সমাধান দরকার। যাতে সাধারণ জনগণের ভোগান্তি কমে।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সুজন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ বেলাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরোয়ার হোসেন মঞ্জু, আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ, বাংলা বিভাগের মৃত্যুঞ্জয় রায় এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার মৌ প্রমুখ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ