1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পিয়ন থেকে কোটিপতি বাফার গোডাউনের ইনচার্জ শাহ আলম, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বালুখেকোদের আতঙ্ক  বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নাজমুল হক মুন্না :: প্রকাশিত সংবাদের জেরধরে এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম, বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে আজ রবিবার বেলা এগারোটায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, উজিরপুরের সাংবাদিক নাজমুল হক মুন্না, মাহফুজুর রহমান মাসুম।

এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান, সাংবাদিক ফোরামের সহসভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, নির্বাহী সদস্য এইচএম আলামিন।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সহসভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজাহারুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক উৎপল চক্রবর্তী, নির্বাহী সদস্য ফাহাদ মিয়া, বিনয় শিয়ালী।

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম দাস, সাংবাদিক লোকমান হোসেন রাজু প্রমুখ।

বক্তারা প্রকাশিত সংবাদের জেরধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাস সহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ