1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেহেন্দিগঞ্জে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ধারণ করে চাঁদা দাবি, আটক-৪! - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেহেন্দিগঞ্জে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ধারণ করে চাঁদা দাবি, আটক-৪!

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ (বরিশাল ) প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে কৌশলে প্রবাসীর স্ত্রীর নগ্ন স্থির চিত্র মোবাইল ফোনে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের নাছির ঢালীর ছেলে রকি ঢালী (২৫), পরান মিস্ত্রিরির ছেলে রিদয় মিস্ত্রি (২৩), আঃ রব ঢালীর ছেলে হাসান ঢালী (২৭) ও শংকর চন্দ্র দাশের ছেলে শিমুল চন্দ্র দাশ (৩০)। ভিকটিমের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্তরা গত ১লা জুলাই রাতে কৌশলে প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি মোবাইল ফোনে ধারন করে হাসান ঢালী নামের অভিযুক্ত যুবক ভর্ষা চৌধুরী নামে একটি ফেক আইডির ম্যাসেঞ্জার থেকে প্রবাসী আনোয়ার হোসেন এর ম্যাসেঞ্জারে স্ত্রীর নগ্ন ছবি পাঠিয়ে ৫০ হাজার টাকা চাদা দাবী করে। দাবীকৃত চাদার টাকা না দিলে তার স্ত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। বিষয়টি জানতে পেরে গত ২রা জুলাই সন্ধ্যায ভিকটিম প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ করলে তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মিঠু আহমেদ অনুসন্ধান করে তথপ্রযুক্তির মাধ্যমে চক্রদের শনাক্ত করে। পরবর্তীতে গতকাল ৩রা জুলাই মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সুত্র ধরে থানা পুলিশ এস আই মোঃ মিঠু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ওইদিন রাতেই আসামীদের গ্রেফতার করেন। তাদের ব্যবহিত মোবাইলে চাঁদা দাবীর তথ্য প্রমাণ রয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগী নারী । আটককৃতদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন মেমোরি কার্ডসহ জব্দ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ