1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কোটা বাতিলের দাবিতে বই পুড়িয়ে রাস্তায় ববি শিক্ষার্থীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কোটা বাতিলের দাবিতে বই পুড়িয়ে রাস্তায় ববি শিক্ষার্থীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ইফতেখার হোসেন খান, ববি প্রতিনিধি: কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বই পুড়িয়ে প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে বই পুড়িয়ে দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশ এটি অন্যায়। আমাদের সঙ্গে নাটক চলছে। এই নাটকের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী তারেক রহমান বলেন, সরকারি চাকরিতে পুনরায় কোটা পদ্ধতি বহাল রাখা হয়েছে। এই খবর শোনামাত্রই দেশের ছাত্রসমাজ কোটাবিরোধী আন্দোলনে রাজপথে নেমেছে। বেশ কয়েকদিন ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। সরকার তো মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ও তাদের প্রাপ্য সম্মান দিচ্ছেন। কিন্তু কোটা রেখে কেন? বাকিদের কেন অধিকার থেকে বঞ্চিত করছেন? যারা বাংলাদেশের মেধাবী রয়েছে, তাদের যোগ্যতা কেন কেড়ে নিচ্ছে। এ সিদ্ধান্ত দেশকে মেধাবীশূন্য জাতিতে পরিণত করবে। আমরা কোটা চাই না। অবিলম্বে এ পদ্ধতি বাতিল চাই। আশা করি, কোটা বাতিল করে আদালত রায় প্রদান করবেন। যদি কোটা বাতিল না হয়, তাহলে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারিয়া সুলতানা লিজা বলেন, ২০১৮ সালে আমাদের অধিকার ফিরে পেয়েছিলাম অথচ তা আবার কেড়ে নেওয়া হচ্ছে। কোটা বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। আমাদের কোটার প্রয়োজন নেই। কোটা আমাদের দেশের মেধাকে শূণ্য করে দিচ্ছে। এটা শুধু আমাদের দাবি না, পুরো দেশের সাধারণ শিক্ষার্থীর দাবি। তাই শিগগিরই কোটা বাতিল করা হোক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ