1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কাফনের কাপড় পড়ে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কাফনের কাপড় পড়ে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায়

  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

মো:ইফতেখার হোসেন খান ,ববি প্রতিনিধি: সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে তৃতীয় দিনের মত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।এসময় কাফনের কাপড় পড়ে রাস্তায় অবরোধ করতে দেখা গেছে। বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ১১ টা থেকে মানববন্ধন ও সড়ক অবরোধ করে রাখা হয়।মানববন্ধন শেষে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি সহ কোটা বাতিল উথাপন করেন।দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেঁজুতি বলেন, আমরা কোটা চাইনা।অবিলম্বে কোটা বাতিল চাই।আশাকরি কোটা বাতিল করে আদালত রায় প্রদান করবেন।যদি কোটা বাতিল না হয়,তাহলে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।

আন্দোলনকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে ৫৬ শতাংশ কোটা থাকতে পারে না। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিলো হাইকোর্ট কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করলো আমরা জানি না। আমি নিজে মেয়ে হয়েও বলছি,আমাদের মেয়েদের জন্য আলাদা কোটার প্রয়োজন নেই।নারী পুরুষ আমরা সবাই সমান।কোটা বাতিল হোক এটাই আমাদের চাওয়া।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল রাজু,২০১৮ সালের রক্তের দাগ আজও শুকায় নাই। টিয়ারশেলের দাগ আজও শুকায় নাই। আমাদের সেই সংগ্রাম ব্যর্থ হওয়ার পথে।কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছি।কোটা বাতিল না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণেরা।ঢাকা থেকে আসা মোঃ মনিরুজ্জামান জানান, আমি অনেক দুর থেকে এসেছি।প্রায় দু ঘন্টা ধরে আটকে পড়ে আছি।খুবই কষ্ট হচ্ছে।

নলছিটি থেকে আসা যাত্রী নুরে আলম শরীফ জানান, আমরা চাই শান্তি।তাদের আন্দোলনও চলুক,আমাদের চলাচলের পথও করে দিক।অনেক ব্যস্ততা নিয়ে বরিশালে যাওয়ার পথে রওনা দিয়েছি।অনেক্ষণ ধরে যানবাহনগুলো আটকে আছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম,সিরাজুল ইসলাম,লোকপ্রশাসন বিভাগের মোঃ মিরাজ হোসেন, নাইমুর রহমান,কাইউম, ইংরেজি বিভাগের তামিম ও সমাজবিজ্ঞান বিভাগের অপর্না আক্তার।##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ