1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৬৭ 0 বার সংবাদি দেখেছে

 

সারাদেশে আজ ৩০ জুন (রবিবার) সকাল ১০টা শুরু হয়েছে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) ২০২৪ পরীক্ষা। আজ বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী ও জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম বরিশাল জেলার মহানগরীর বেশ কয়েকটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

শুরুতে বরিশাল সিটি কলেজ, সরকারি বরিশাল কলেজ এবং সরকারি মডেল স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্ব স্ব কলেজ অধ্যক্ষ বৃন্দ, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও সংশ্লিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় তিনি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কক্ষ পরিদর্শন করেন।

এবার বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ খ্রিষ্টাব্দে ৬ জেলার ৩‘শ ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবারে এই বোর্ডের ১৩৭টি কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থী ৫৬ হাজার ৭৭০ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৭৯, প্রাইভেট পরীক্ষার্থী ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ৯ হাজার ৫১২ জন।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ৫৩৬ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৮ হাজার ২১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩২ হাজার ১০৭ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৪৫৫ জন।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। ৩০ জুন শুরু হয়ে এবারের ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ