1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দুরন্ত টিভিতে চলছে শিশুতোষ ধারাবাহিক নাটক - "এলিয়েন" - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দুরন্ত টিভিতে চলছে শিশুতোষ ধারাবাহিক নাটক – “এলিয়েন”

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

কাহিনি সংক্ষেপ : ছোট্ট একটা ছিমছাম মফস্বল শহর। পাড়ার সব শিশুরা একসাথে খেলা করে….গান বাজনা করে….আর করে গোয়েন্দাগিরি। এই দলের প্রধান হলো অবাক। নিজেকে ফেলুদা ভাবতে ভালোবাসে অবাক। সাথে একজন তোপসেও আছে। এই তোপসে হচ্ছে তার ছোট ভাই।

অবাক ও তার গোয়েন্দা দল আবিষ্কার করে যে, একজন অদ্ভুত লোক এই পাড়ায় নতুন এসেছেন। পাড়ার শেষ মাথায় যে বাড়ীটা আছে যেখানটায় উঠেছেন লোকটা। কৌতুহলী গোয়েন্দা দল খেলাধুলা ফেলে প্রায় দিনই উঁকি ঝুঁকি দিয়ে লোকটার বাড়ির ভিতর দেখবার চেষ্টা করে। একদিন তারা জানতে পারে অদ্ভুত লোকের ঘরে আছে এক এলিয়েন। শুরু হয় গোয়েন্দা দলের অভিযান। তারা এলিয়েন কে আবিষ্কার করতে চায়। তারা সত্যটা জানতে চায়। এক সময় তারা মুখোমুখি হয় অবাক করা সত্যের।
কি সেই সত্য? সত্যি কি আছে এলিয়েন নাকি অন্য কিছু…

ধারাবাহিক টি লিখেছেন পান্থ শাহরিয়ার, আর পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব। এতে অভিনয় করেছেন – আব্বান আরাফাত আদ্রিয়ান, অরন্য বিশ্বাস, শায়ান মাহবুব, তাসনিম নওশীন খান, মেহরিমা জাহান মুনিয়া, বিরল পাল অর্নিল,অনন্ত হিরা, হারুনুর রশীদ, আহাম্মেদ গিয়াস, খালিদ হাসান রুমি, আসমা পাঠান রূম্পা, দিলরুবা দোয়েল, আবুল খায়ের সবুজ, মাহাবুব মোর্শেদ শামিম, মিন্টু কর, লিটু দত্ত, জেসন পলাশ বিশ্বাস, পাবেল, রোকেয়া কেয়া, রেবেকা দিপা, মোহাম্মদ রফিক, তাসমিতা শিমু, বাঁধন সরকার, তমা হোসেন সহ আরো অনেকে।
ধারাবাহিক চিত্রায়ণ হয়েছে গোপালগঞ্জ, বানাড়ীপাড়া, ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে।

ধারাবাহিক টি প্রচার হবে ২৭ জুন ২০২৪ থেকে প্রতিদিন রাত ৮ টায় দুরন্ত টেলিভিশন এ।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ