1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মেরিডিয়ান চিপস কোম্পানির কর্মচারীর উপর অতর্কিত হামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মেরিডিয়ান চিপস কোম্পানির কর্মচারীর উপর অতর্কিত হামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় মেরিডিয়ান চিপস কোম্পানির কর্মচারীর উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ২৪ জুন সোমবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন এর হস্তিশুন্ড গ্রামের খায়রুল ইসলাম চিপস এর এর অর্ডার ম্যান অর্ডার সংগ্রহ করার জন্য উজিরপুর ডাকবাংলোর সামনে পৌঁছামাত্র অজ্ঞাত ৭/৮ জন মিলে অতর্কিত হামলা চালায়। ডাকচিৎকার করায় আসে পাসের লোকজন ছুটে আসলে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় আহত খায়রুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। হামলার ঘটনায় খায়রুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ