1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগরীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগরীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৮৭ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় দৈনিক আলোকিত বরিশালের চিফ রিপোর্টার সাংবাদিক তারিকুল ইসলামের উপর আতর্কিত হামলা চালিয়ে গুরুতর যখম করে স্থানীয় একদল সন্ত্রাসী বাহিনী।

ভুক্তভোগী সাংবাদিক তরিকুল ইসলামের ভাষ্যমতে জানা যায়, বিগত কয়েকদিন আগে অভিযুক্ত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে তাদের অপকর্ম ও অবৈধ ব্যবসা-বাণিজ্য নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি সংবাদ প্রকাশ করেন ভুক্তভোগী সাংবাদিক তারিকুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে মিরাজ (৪৮) পিতা,মোহাম্মদ আলী সিকদার, সবুজ (৪৮) পিতা,চান্দে আলী, শাকিল পিতা,ছাদেম আলী সিকদার, সেলিম পিতা ইদ্রিস,জহির পিতা সবুজ, তামিল সিকদার পিতা সবুজ সিকদার,তাকবীর পিতা নয়ন সিকদার নামের একদল সন্ত্রাসী বাহিনী ২২ তারিখ সকাল ১০ টার দিকে ভুক্তভোগী সাংবাদিকের বাসার সামনে তাকে একা পেয়ে অন্তর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় বরিশাল টাইমসের সম্পাদক ভুক্তভোগী সাংবাদিক তরিকুল ইসলামের ছোট ভাই সাংবাদিক হাসিবুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক তরিকুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে কালু শিকদার ও মিরাজ বাহিনীর নেতৃত্বে এলাকায় ভূমিদস্যুতা, মাদক সাপ্লাই, চাপিলা, জাটকা এবং রেণুপোনা পাচারের মত অবৈধ ব্যাবসা পরিচালিত হয়ে আসছে আমানতগঞ্জ তালতলী এলাকায় । আমি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করি, অপরাধী যারাই হোক তাদের কারো সাথে আপোষ করি না সংবাদ প্রকাশের জেরে আমার উপর যে হামলা হয়েছে তার সুষ্ঠু বিচার ও আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান, সাংবাদিক তরিকুল ইসলামের সহকর্মী সাংবাদিক ফয়সাল রাকিব, সৈয়দ বাবু, লিটন বাইজিদ, বেলাল হোসেন সিকদার, এইচ এম সোহেল, শহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম ও বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ গন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ