1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কুরবানির ঈদের পর চড়া পেঁয়াজ, আলু ও মুরগির দাম - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কুরবানির ঈদের পর চড়া পেঁয়াজ, আলু ও মুরগির দাম

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে

কুরবানির ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থানে ফিরতে শুরু করেছে মানুষ। আর এর মধ্যেই রাজধানী ঢাকায় ফিরে বাজারে গিয়ে নিত্যপণ্যের দাম শুনে অবাক হতে হচ্ছে তাদের। ঈদের ছুটিতে বেড়ে গেছে বেশ কিছু নিত্যপণ্যের বাজার। যার মধ্যে অন্যতম পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগি। এক্ষেত্রে অবশ্য ব্যবসায়ীদের পুরনো দাবি বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম।

ঈদের পর কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে গেছে। বাজার বেধে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। যা সপ্তাহ আগেও ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মরিচের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা।শুক্রবার সকাালে রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার সরেজমিন ঘুরে এই দৃশ্য পাওয়া গেছে।

বেড়েছে পেঁয়াজ ও আলুর দামও। ঈদের আগে পাইকারিতে ৭৫-৮০ টাকা কেজির দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। যার ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে খুচরা পর্যায়ে। হাঁকাতে পারে সেঞ্চুরিও।

আলুর অবস্থাও পেঁয়াজের মতোই। ঈদের আগে যেই আলু খুচরা পর্যায়ে ছিল ৬০ টাকা কেজি। তা এবার পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তবে এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়লে পেঁয়াজ, আলুর দাম কমতে পারে।

এর বাইরে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। ঈদের আগে যেই মুরগি বিক্রি হয়েছে ১৭০-১৯০ টাকা বিক্রি দরে। সেটা এখন বিক্রি হচ্ছে ১৯০-২১০ টাকা কেজি করে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজি দরে।

তবে কিছুটা স্বস্তি আছে ডিমের বাজারে। বাজারে ব্রয়লার মুরগির বাদামি ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এর বাইরে কমেছে রসুনের দাম। বাকি অন্যান্য সবজি ও মাছের দাম মোটামুটি আগের মতোই আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ