1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ  ইউপি সদস্যর বিরুদ্ধে  - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ  ইউপি সদস্যর বিরুদ্ধে 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৯৫ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য কর্তৃক উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, ১২ জুন রাত ৮ টার দিকে উজিরপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন কৃষকদের মাঝে প্রণোদনা দেয়ার নাম অন্তর্ভুক্ত করার জন্য বামরাইল ইউনিয়নের ধামসর বাজারে পৌঁছামাত্র ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন অতর্কিত হামলা চালায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হামলার ঘটনায় উপ-সহকারী মোঃ হেলাল উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন এর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই রাকিব হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে মামলা নেয়া হবে। আহত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে পরবর্তীতে মামলা দায়ের করা হবে। অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন জানান,ভূল বুঝাবুঝি হয়েছে অচিরেই তা মিমাংসা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ