1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন রাশেদ খান মেনন এমপি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন রাশেদ খান মেনন এমপি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩০৩ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। ২০ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক আয়োজনে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহন্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেনসাংবাদিক,মুক্তিযোদ্ধা, বিশিস্ঠজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া ৮ শত কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ এবং ৪ শত কৃষকের মাঝে নারিকেল চাড়া বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ