1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগরীর ৪টি পশুর হাটে গরু বেশি ক্রেতা কম

  • প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৫৪ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী সোমবার (১৭ জুলাই) মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। অনান্য বছরের ন্যায় এ বছরও বরিশাল নগরীতে স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসলেও এখন পর্যন্ত জমে উঠেনি। বরিশাল সিটি করপোরেশনের অনুমতিক্রমে বসেছে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী পশুর হাট। ঠিকাদারদের আশার তুলনায় পশু ক্রয়-বিক্রি অতুলনীয়। তবে এখনও তারা আশাবাদী আগামীকাল রোববার (১৬ জুলাই) পশু বেচাকেনা জমজমাট থাকবে।

কাশিপুর লাকুটিয়া সড়ক বাঘিয়া এলাকায় বিসিসির স্থায়ী পশুর হাটের ঠিকাদার নিয়াজ মাকদুম মুকিত বলেন, শনিবার দুপুর পর্যন্ত ২০/২২টি ছোট-বড় গরু বিক্রি হয়েছে। ক্রেতা সংকট। সাড়ে ৪ লাখ টাকা দামের গরু উঠেছে। পৌনে ৩ লাখ টাকায় একটি গরু বিক্রিও হয়েছে। এখনও প্রায় এক ডজন বৃহত্তম আকারের গরু রয়েছে। আর শতাধিক রয়েছে মাঝারী ও ছোট সাইজের দেশি গরু। আগামীকাল পশু বেচাকেনা বাড়বে বলে মনে করছেন তিনি। বিসিসির সকল নিয়ম মেনেই পরিচালনা করা হচ্ছে। দূর-দূরন্ত থেকে যারা এসেছে তাদের এখানে থাকা খাবারের সুব্যবস্থা করা হয়েছে। রয়েছে পশু চিকিৎসক ও জাল টাকা সনাক্ত করার পদ্ধতি। নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ সদস্য।

আমানতগঞ্জ টিভি হাসপাতার পশুর হাট ঠিকাদার মোঃ কায়সার, কাউনিয়া টেক্সটাইল পশুর হাট ঠিকাদার মোঃ শাহজাহান ও রুপাতলী পশুর হাট ঠিকাদার মোঃ মাহাবুব জানান, অধিকাংশ ক্রেতা গরু দেখছে কিন্তু কিনছে না। তারা ঘুরাঘুরি করে দরদাম করছে। এ বছর আশার তুলনায় পশু বিক্রি অতুলনীয়। আগামীকাল পশু ক্রয়-বিক্রয়ের একটি চাপ পড়বে বলে ধারণা তাদের। কারণ জানতে চাইলে তারা বলেন, শহরে স্থান সল্পতা থাকায় ২/১ দিন আগে গরু লালন-পালন করতে চায় না। অনেকের ইচ্ছা থাকলেও সময় থাকে না। তাই কোরবানির আগের দিন গরু কিনে পরেন দিন সকালে জবাই করবে এমন চিন্তা অনেকের।

বরগুনা আমতলী থেকে আসা মোঃ মিলন হাওলাদার (৪৫) জানান, তার ৩ লাখ ২০ হাজার টাকা দামের গরুটি ২ লাখ ৭০ হাজার টাকা বলছে। কাশিপুর এলাকার আ. রাজ্জাক (৪২) বলেন, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটি ১ লাখ ৮০ হাজার বলছে। কাশিপুর বিল্লাবাড়ি এলাকার হেলাল (৪৫) ও আলাউদ্দিন (৫২) উঠিয়েছে সবচেয়ে বড় ৪টি গরু। কেবলমাত্র উঠিয়েছে এখন পর্যন্ত কেউ দরদাম করেনি। দুই ভাইয়ের গরুর মূল্য সাড়ে ৩ লাখ ও ৩ লাখ টাকা। বিশাল আকৃতির গরুর নাম রাখা হয়েছে লাল-কালা-সাদা দানব। কমে প্রতিটি গরু ৬০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ