1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৭২ 0 বার সংবাদি দেখেছে

নাজমুল হক মুন্না: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার সকাল ১১ টার সময় শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারি পরিচালক আসলাম হোসেন শেখ, উপজেলা মৎস কর্মকর্তা প্রসেন মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, জয়শ্রী মুণ্ডপাশা মাধ্যমিক বিদ্যালেয়র সহকারী শিক্ষক মোঃ নাঈম হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউপি সদস্য মোঃ আশ্রাফ আলী রাঢ়ী,ইউপি সদস্য হানিফ হাওলাদার, সমাজসেবক মোখলেস হাওলাদার ও প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং সামুক সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল সহ সরকার নিষিদ্ধ সকল প্রকার জাল ক্রয় বিক্রয় ব্যবহার সম্পর্কে জেলেদেরকে সতর্ক করতে হবে।তিনি আরো বলেন এখন যদি আমরা দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে পুকুর ভরা মাছ এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে গল্পের মত মনে হবে। তাই দেরি না করে আমরা সবাই মিলে দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বক্তারা বলেন, জেলে সহ সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ