1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গৌরনদীতে কেন্দ্রের সামনে বড় ভাইয়ের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন চেয়ারম্যান প্রার্থী - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গৌরনদীতে কেন্দ্রের সামনে বড় ভাইয়ের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন চেয়ারম্যান প্রার্থী

  • প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের বরিশাল জেলার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

রোববার (০৯ জুন) সকাল ৮টা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়।

তবে ভোটগ্রহণ শুরুর ঘণ্টা খানিকের মাথায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হারিছুর রহমান হারিছ প্রকাশ্যে বাক বিতণ্ডায় জড়ান তার আপন বড় ভাই মো. হাবিবুর রহমানের সঙ্গে। বিষয়টি নিয়ে বেশ সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে বাছাইয়ে বাতিল হয়ে যান তিনি। পরে নিজের ভাই হারিছুরকে সমর্থন না দিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেনকে সমর্থন দেন। এর আগে উপজেলায় মো. হাবিবুর রহমান, মো. মনির হোসেন ও সদ্য সাবেক গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী একসঙ্গে প্রচারণাও চালিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনিয়ন চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে মো. মনির হোসেনের নির্বাচনী প্রধান এজেন্ট মো. হাবিবুর রহমান ও আমি যাওয়ামাত্র মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হারিছুর রহমান বাক বিতণ্ডায় জড়ান। পরে দিয়া সুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাবিব তার ভোট দেওয়ার জন্য গেলে সেখানেও বিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা নিরসন হয়।

উল্লেখ্য, গৌরনদীতে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

আগৈলঝাড়ার ৬০টি ভোটকেন্দ্রে ১ লাখ ৩৪ হাজার ১৩৩ জন এবং গৌরনদীতে ৬৯টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৪ হাজার ৯৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ