1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৮৭ 0 বার সংবাদি দেখেছে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বরাবরই ছিলেন সোচ্চার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ভূমি সংস্কারের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করছে। এবারের থিম হলো স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক আজ ৮ জুন শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম প্রাঙ্গনে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ সোহরাব হোসেন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট বরিশাল জেলার কর্মকর্তা-কর্মচারীরা এবং অতিথিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সেখানে বিভাগীয় কমিশনার বরিশাল জমি অধিগ্রহণের অর্থ প্রদান করেনসহ বিভিন্ন কার্যক্র পরিচালনা করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভার অনুষ্ঠিত হয় সেখানে তার সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ