1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পরিবেশ সংরক্ষণে আয়কর আইন ২০২৩ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পরিবেশ সংরক্ষণে আয়কর আইন ২০২৩

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৭২ 0 বার সংবাদি দেখেছে

পরিবেশ সংরক্ষণে সর্বদাই বদ্ধ পরিকর বাংলাদেশ সরকার। এই উদ্দেশ্যেই বাংলাদেশ আয়কর আইন ২০২৩ এ সরকারের বিশেষ নজরদারি পরিলক্ষিত হয়েছে। পরিবেশের ক্ষতিকারক কর্মকান্ডের উপর পরিবেশ কর আরোপ করেছে বাংলাদেশ সরকার। পরিবেশ করের উল্লেখযোগ্য বিষয়সমূহ:

কার্বন কর:
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অনুযায়ী, করদাতারা একাধিক গাড়ির মালিক হলে তাদের রেজিস্ট্রেশন এবং নবায়নের ক্ষেত্রে – গাড়ির ইঞ্জিনের সাপেক্ষে ২৫,০০০ থেকে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত কর দিতে হবে।
গাড়ির ইঞ্জিনের আকার অনুযায়ী প্রযোয্য করের তালিকা :
১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত: ২৫,০০০ টাকা ১৫০০-২০০০ সিসি বা ৭৫-১০০ কিলোওয়াট : ৫০,০০০ টাকা
২০০০- ২৫০০ সিসি বা ১০০-১২৫ কিলোওয়াট: ৭৫,০০০ টাকা
২৫০০-৩০০০ সিসি বা ১২৫-১৫০ কিলোওয়াট: ১৫০,০০০ টাকা
৩০০০-৩৫০০ সিসি বা ১৫০-১৭৫ কিলোওয়াট:
২০০,০০০ টাকা
৩৫০০ সিসি এবং তার বেশি বা ১৭৫ কিলোওয়াট: ৩,৫০,০০০ টাকা
একের অধিক ব্যাক্তিগত যানবাহনের মালিকদের জন্য আরোপিত কর কমাতে সাহায্য করবে পরিবেশের উপর অতিরিক্ত চাপ।
প্লাস্টিক ব্যাগ কর:
সকল প্রকার প্লাস্টিকের ব্যবহার নিরসনে ২০০২ সাল হতে এই কর আরোপ শুরু হয়। প্লাস্টিক ব্যবহারে জণগণকে নিরুৎসাহিত করাই এর মূল লক্ষ্য। তবে পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের সমস্যার কারনে এ নীতি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ যা ‘সোনালি ব্যাগ’ নামে পরিচিত ; এ ব্যবহারে জন্য উৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে যা পালন করবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। পানি-মাটি- বায়ু দূষণ, গাছপালা নিধন ও কার্বন নিঃসরণ ইত্যাদি মোকাবেলায় বাংলাদেশ সরকারের পরিবেশ কর ও শুল্ক এক যুগান্তকারী পদক্ষেপ। আয়কর আইন ২০২৩ এর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতকরণ অত্যাবশ্যক।

সামিয়া তাসনিম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ