1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে চেয়ারম্যান প্রার্থী বাচ্চু'র জয়জয়কার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে চেয়ারম্যান প্রার্থী বাচ্চু’র জয়জয়কার

  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে হয়ে উজিরপুর উপজেলা পরিষদের নির্বাচন। প্রার্থীরা স্ব স্ব অবস্থান থেকে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারযুদ্বে চালিয়ে যাচ্ছেন।

পৌছে যাচ্ছেন সাধারণ মানুষের দোরগোড়ায়।৷ যদিও বৈরি আবহাওয়ায় প্রচার কিছুটা বাধাগ্রস্ত হলেও মাঠে ছাড়ছেনা প্রার্থীরা।

উন্নয়নের নানাবিধ প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে  ছুটছেন ভোটারদের কাছে। আর জনপ্রতিনিধিত্বের চেয়ারে আসীন হতে নানা কৌশলে ভোটারদের আস্থা অর্জনে গুরুত্ব দিচ্ছেন তারা। মানুষের ভাগ্যোন্নয়নে ও সুবিধা বঞ্চিত স্ব স্ব এলাকার উন্নয়নে ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেই অংশ নিয়েছেন এ লড়াইয়ে।

 

এমনি এক রাজনৈতিক মানবিক ব্যক্তিত্বসম্পন্ন আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার (বাচ্চু)। আগামী ০৫ জুন অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বরিশালের উজিরপুর  উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন তিনি।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষের দোরগোড়ায় পৌছে যাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করে নিচ্ছেন খোজখবর। এছাড়া তাদের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিচ্ছেন।

 

জানা যায়, তিনি উজিরপুর উপজেলার ৫ম পরিষদের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মুলত তার পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থেকে জনসাধারণের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন বারংবার। সমাজের উন্নয়নে অবহেলিত মানুষের পাশে থেকে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো অতিবাহিত করে চলেছেন । সেই সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখতেই এবারে অংশ নিচ্ছেন নির্বাচনে। মূলত একজন জনপ্রতিনিধি হতে নয় একজন সফল জনসেবক হিসেবে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার প্রয়াসেই তার এ স্বীদ্ধান্ত।

 

উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানান, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার (বাচ্চু) জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন। মানুষের ভাগ্যয়োন্ননের প্রয়াসে দিন-রাত স্বপ্ন বুনে চলেছেন। তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়সই নানাবিধ চাহিদা সাধ্যমত পূরণ করছেন তিনি। সমাজ সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়। তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন। তার এসব কর্মকান্ড অব্যহত থাকুক।

সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার (বাচ্চু) জানান , সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি । সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে সর্বদা নিরলস ভাবে কাজ করতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ