1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে র‍্যাব ৮ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে র‍্যাব ৮

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ও বন্যাদূর্গত মানুষের মাঝে শুকনো খাবার, ঔষধ ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে র‍্যাব-৮।

মানবিক কাজের অংশ হিসেবে এই কার্যক্রম করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোলা,পটুয়াখালী, বরগুনাসহ র‍্যাব-৮ বরিশালের আওতাধীন বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় রিমলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

র‍্যাব-৮ বরিশালের অধিনায়ক লে: কর্ণেল যুবায়ের এর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমে বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ,অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা এলাকায় শুকনো খাবার বিতরণ করেন মেজর জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয় মেজর জাহাঙ্গীর উপস্থিত সাংবাদিকদের বলেন, র‍্যাব প্রতিষ্ঠানলগ্ন থেকেই দেশ ও দেশের মানুষের পাশে রয়েছে। তাদের জন্য কাজ করে যাচ্ছে। যে কোন দূর্যোগ কিংবা সংকটের মুহূর্তে র‍্যাব তার মানবিক কাজের ধারা বজায় রাখছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের আমরা সামান্য কিছু সহযোগীতা করেছি। তবে র‍্যাব সবসময় অসহায় মানুষের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ