1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কোন ষড়যন্ত্র আমাকে দমিয়ে রাখতে পারবে না, চেয়ারম্যান প্রার্থী বাচ্চু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কোন ষড়যন্ত্র আমাকে দমিয়ে রাখতে পারবে না, চেয়ারম্যান প্রার্থী বাচ্চু

  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর  উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চু শনিবার (২৫ মে) উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি বিগত পাঁচ বছর উজিরপুর উপজেলাবাসীর উপজেলা চেয়ারম্যান হিসেবে সেবা করেছি কারোর কোন ক্ষতি করিনি, পারলে উপকার করেছি সাধ্যমত উজিরপুর উপজেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি। আসন্ন নির্বাচনে আপনারা আমার পাশে আছেন বলে আমার বিশ্বাস। আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে উজিরপুর হবে একটি স্মার্ট উপজেলা। আমার বিরোধী পক্ষরা নির্বাচনে আমাকে পরাজিত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনাদের সাথে নিয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ৫ তারিখ নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন,  আপনারা আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো। আমি উজিরপুর উপজেলার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরো বলেন,আমি এবং আমার সাথে যারা নির্বাচনের জন্য কাজ করছেন তারা কোন হুমকি-দামকীতে ভয় পায় না।

উক্ত জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শিপু আহমেদ, সালাম সরদার, মনিরুল মাস্টার, আলামিন খলিফা, সালমান কবির ও বামরাইল ইউনিয়নের আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

জনসভায় অন্যান্য বক্তারা উজিরপুর বাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় মোটরসাইকেল মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ