1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানগাড়ীর যাত্রী নিহত, আহত-৩, ড্রাইভার আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানগাড়ীর যাত্রী নিহত, আহত-৩, ড্রাইভার আটক

  • প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৪১ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা সংলগ্ন স্থানে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানগাড়ির ১ যাত্রী নিহত ও আহত হয়েছে ৩ জন। প্রাইভেট কারের ড্রাইভারকে আটক করে পুলিশ । ২৫ মে শনিবার সকাল ৭টায় উজিরপুর উপজেলার নতুন শিকারপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ১ যাত্রী নিহত হন আহত ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে । সুত্রে জানা যায় বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের হোসেন ঢালীর ছেলে ভ্যানগাড়ি চালক আঃ জলিল ঢালী (৫০), ওই এলাকার যাত্রী হামেদ গোমস্তার ছেলে শামীম গোমস্তা (৫০) শহিদ মোল্লার ছেলে সুমন মোল্লা (২৫) ও ধামসর গ্রামের মৃত নির্মল বেপারীর ছেলে যোহন বেপারী ওরফে যোনা (৫৫)কে নিয়ে ধামসর বাজার থেকে ইচলাদী বাসস্ট্যান্ড অভিমুখে যাচ্ছিলো সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী টয়োটা প্রিমিও মেরুন রঙের (ঢাকা মেট্রো-গ, ৩৯-৮৮৭৯) প্রাইভেট কার উক্ত ভ্যান গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। প্রাইভেট কারের সামনের বাম পাশের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এতে ভ্যানগাড়ির সকল যাত্রী রাস্তার উপর ছিটকে পড়ে সকল যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যোহন বেপারীকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত ভ্যান চালক মো: জলিল ঢালীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এছাড়া আহত মো: শামীম গোমস্তা ও মো: সুমন মোল্লা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উজিরপুর মডেল থানা পুলিশ প্রাইভেট কারের ড্রাইভার নেত্রকোনা জেলার নয়াবাজার এলাকার মৃত মো: সবুজ মিয়ার পুত্র মো: শরিফ মিয়া (২৬) কে আটক করে উজিরপুর থানা পুলিশ। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ বলেন নিহতের পিতা বিলিয়াম বেপারী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী হাইওয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন। গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই মো: কামরুজ্জামান বলেন নিহত মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।আহত তিনজন উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । নিহতের পুত্র বিলিয়াম বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। আটক ড্রাইভার সরিফ মিয়া বলেন রাত ২ টা ৩০ মিনিটে উত্তরা থেকে ২ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেই। ঘটনাস্থানে আসা মাত্রই সামনের বাম পাশের চাকা পানসার হওয়ার কারণে দুর্ঘটনা ঘটনা ঘটে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ