1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিয়ে করে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে হাফেজ নববর নিখোঁজ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিয়ে করে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে হাফেজ নববর নিখোঁজ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩১৫ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ি গ্রামে বিয়ে করতে এসে বিয়ে করে গায়ে হলুদ মেখে ২ সহধর ভাইদের নিয়ে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে কোরআনের হাফেজ নববর নিখোঁজ হন। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। উজিরপুর ও বরিশাল জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছেন । সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামের মৃত মোঃ নাসির উদ্দিন সিকদারের মেয়ে নিপা আক্তার (২০) এর সাথে বাখেরগঞ্জ উপজেলার ও মোঃ মিন্টু খানের ছেলে আরিফ খান (২৫) এর বিবাহের দিন ধার্য হয়। এরই প্রেক্ষিতে ২৪ মে সকালে বিবাহের জন্য ঢাকা গাজীপুর থেকে উজিরপুর বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামে সকালে কনের বাড়িতে বিয়ে করতে আসে। বেলা ১১ টার দিকে তাদের বিবাহ হয়। বিবাহর পরে কনের বাড়িতে কনের পরিবারের লোকজন দুইজনকে গায়ে হলুদ মাখে এরপর ১২ টার দিকে নববর আরিফ খান তার মেজ ভাই সজিব খান (২১) ও ছোট ভাই তারেখ খান (১৮) কে নিয়ে কাউকে কিছু না জানিয়ে কনের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে চতল বাড়ি বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে গোসল করতে আসে। আরিফ ও তার ছোট ভাই তারেক নদীতে গোসল করতে নামে । মেঝ ভাই সজিব পাড়ে ছিলেন। হঠাৎ আরিফ তলিয়ে যায় এবং বাঁচার জন্য ছোট ভাইর গেঞ্জি ধরে ফেলে। ছোট ভাইর নিজে বাঁচার জন্য চেষ্টা করায় গেঞ্জি ছিরে যায় এবং রফিক তলিয়ে যায়। তারা কেউ সাতার কাটতে জানতো না। নিখোঁজের পিতা মিন্টু খান সংবাদ কর্মীদের বলেন আমার বড় ছেলেকে বিবাহ করার জন্য ঢাকা থেকে এসেছি এবং বিবাহ সম্পন্ন হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে পুত্রবধুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমার পুত্ররা আমাদের কাউকে কিছু না জানিয়ে গোসল করতে এসেছে । আমার পুত্র কোরআনের হাফেজ এবং গাজীপুরে স্কোয়ার কোম্পানিতে চাকরি করেন । উজিরপুর ফায়ার সার্ভিস ও বরিশাল জেলা ফায়ার সার্ভিসের ডুবির দল নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ