1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জনতার ঢলে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে শেষ বিদায় - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর মানীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন, খাদ্য গোডাউন ও হাসপাতাল পরিদর্শন উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাদক সেবনকারী ও সন্ত্রাসীদের আতঙ্কে প্রবাসীর দুই পরিবার বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জনতার ঢলে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে শেষ বিদায়

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২২৫৩ 0 বার সংবাদি দেখেছে

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে গতকাল দেশটির সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন। পরে ৬৩ বছর বয়সী এই নেতাকে দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে সমাধিস্থ করা হয়। জনপ্রিয় প্রেসিডেন্ট রাইসি এ শহরেই জন্ম নিয়েছিলেন। শেষ বিদায় এবং দাফন অনুষ্ঠানে বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সূত্র : বিবিসি, রয়টার্স, আলজাজিরা, মেহর নিউজ। খবরে বলা হয়, মৃত্যুর চার দিন পর শিয়াদের মূল সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে রাইসিকে দাফন করা হয়েছে। মাজারটি অবস্থিত ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে, যা শিয়া ধর্মাবলম্বীদের একটি সৌধ হিসেবে পরিচিত। এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন ইরানের এই অতিরক্ষণশীল নেতা। বিকালের এই দাফন উপলক্ষে মাজারের আশপাশের রাস্তাগুলো রাইসির বিশাল ছবি, কালো পতাকা ও শিয়াদের বিভিন্ন প্রতীক দিয়ে সাজানো হয়েছিল। এদিকে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত বাকি আটজনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুুল্লাহিয়ানকে তেহরানের দক্ষিণাঞ্চল শাহর-রে শহরের শাহ আবদুল আজিম মাজারে দাফন করা হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, গতকাল সকালে দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দে নেওয়া হয় রাইসির মৃতদেহ। সেখানে তাঁকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। রাইসিকে শেষ বিদায় জানাতে ভোররাত থেকেই মাশহাদে জড়ো হতে থাকেন লাখ লাখ মানুষ। শহরের রাস্তায় শোভা পায় রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীক। একই সঙ্গে বহন করা হয় জাতীয় পতাকা ও রাইসির ছবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড। ইরানিরা এ সময় অশ্রুসজল চোখে ও বেদনাসিক্ত হৃদয়ে রাইসিকে শেষ শ্রদ্ধা জানান। এরপর তারা জানাজায় অংশ নেন। এতে দেশটির লাখ লাখ মানুষ ছাড়াও অংশ নেন বিভিন্ন দেশের নেতা, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। জানাজায় সিস্তান ও বেলুচেস্তান, সেমনান এবং ইয়াজদের মতো প্রদেশের মানুষও উপস্থিত ছিলেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদিসহ দেশটির সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তারাও এতে অংশ নেন। রাইসি পরিবারের সদস্যরাও জানাজায় অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ