1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নির্বাচিত হলে বাবুগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত করবো  : ফারজানা বিনতে ওহাব - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬। ​বাকেরগঞ্জে সহকর্মীদের সাথে সাংবাদিক মাসুম এর জন্মদিনের আনন্দ উদযাপন উজিরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি সম্পাদকের ওপর হামলা উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নির্বাচিত হলে বাবুগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত করবো  : ফারজানা বিনতে ওহাব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৫৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ফারজানা বিনতে ওহাব বলেছেন,আমার বাবা মরহুম আব্দুল ওহাব খান কৃষি বান্ধব মানুষ ছিলেন,আমিও একজন কৃষি বান্ধব মানুষ।বিগত দিনে আমি ভাইস চেয়ারম্যান থাকা কালে অত্র বাবুগঞ্জ উপজেলায় সড়ক,কালভার্ট নির্মান সহ কৃষকদের জন্য নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছিলাম।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে আমার এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

গতকাল বুধবার (২২ মে) বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক মানুষের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
বাবুগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত উপজেলা উপহার দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে সেবা করতে চান ফারজানা বিনতে ওহাব।ফারজানা বিনতে ওহাব বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, তিনি বর্তমানে সুনামের সাথে বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে আসছেন।
বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথী ফারজানা বিনতে ওহাব বলেন, ২০০৯ থেকে ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান থাকার সময় বিএডিসি থেকে ২টি ডিপিপির মাধ্যমে ১৮ কোটি টাকার প্রকল্প পাস করিয়েছিলেন।এর মধ্যে খাল খনন, কালভার্ট, ভেড়িবাদ, ক্যাটেল ক্রসিং ভূগর্ভস্থ শেষনালা নির্মাণ উল্লেখযোগ্য। এলজিইডির মাধ্যমে ও বেশ কাজ তিনি করিয়েছিলেন।ফারজানা বিনতে ওহাব বলেন,আমি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড , মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের মন জয় করতে পেরেছি বলে মনে প্রানে বিশ্বাস করি।আমার চেষ্টায় বাবুগঞ্জে ২০টি বক্স কালভার্ট ও ৩টি গার্ডার ব্রিজের প্রকল্প গুলোই সকল ধাপ শেষ করে, আলহামদুলিল্লাহ ডিপিপি অন্তর্ভুক্ত হয়েছে।ইতিমধ্যে ১ কোটি ৮০ লক্ষ টাকায় পাঁচটি ব্রিজের টেন্ডার সম্পন্ন হয়েছে।
সরজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, প্রতীক পেয়েই প্রচার প্রচারনায় ব্যাপক সাড়া ফেলেছেন বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সবার কাছে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।
এ সময় তিনি আরও বলেন উৎসব মুখর পরিবেশে ভোট হবে তাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করে বাবুগঞ্জ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ