1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ১৯ মে রবিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ১৯ মে রবিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে

  • প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় মহানবী (সাঃ)কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করার প্রতিবাদে ১৯ মে রবিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে । ধর্মপরায়ণ মুসল্লিরা,কটুক্তিকারি মাহিন রায় এর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আয়োজন করেছে । উল্লেখ্য ৭ মে রাত সাড়ে ১১ টায় বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মিহির রায়ের ছেলে মাহিন রায় (২০) তার মোবাইল ফোনে মেসেঞ্জার গ্রুপ থেকে মহানবী (সাঃ)কে নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা লিখে কটুক্তি করে ফেসবুকে ছরিয়ে দেয় । সে ঘটনায় ওই রাতেই তাৎক্ষণিকভাবে উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ জামে মসজিদের সামনে স্থানীয় ধর্মপরায়ণ শতাধিক মুসল্লিগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে সাকরাল মডেল বাজারে এসে কুষপুত্তলিকা দাহ করেছিলো। এরপর থেকে অভিযুক্ত মাহিন রায় পালিয়ে বেড়াচ্ছে। এরই প্রেক্ষিতে ১০মে শুক্রবার জুমার নামাজ শেষে উজিরপুর পৌরসভায় রসুল্লাবাদ ও সাঁকরাল গ্রামে বিক্ষোভ মিছিল করে এবং বিচারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ মুসল্লিগন। এসময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অনেকটা সান্ত হয়ে ফিরে যান। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, কোন অপরাধীই পাড় পাবেনা। অচিরেই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। বিচারের আশ্বাস দেয়ার পরও কটুক্তিকারী মাহিন রায়কে গ্রেফতার করা হয় নাই, তাই উজিরপুরের ধর্মপরায়ন মুসল্লিরা মানববন্ধন ও বৃক্ষ মিছিলের আয়োজন করেছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ