1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্সে নারীসহ আহত - ৬ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্সে নারীসহ আহত – ৬

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩১৭ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠি গ্রামে ঈদগা মার্কেট সংলগ্ন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ৬ জন। হামলা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠি গ্রামের আবুল বাসার হাওলাদারের সাথে জমিজমা নিয়ে ওই এলাকার রানা হাওলাদার ও রাব্বি হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ১৭ মে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বসতঘরে ঢুকে দেশীয় তৈরি ধারালো অশ্ব নিয়ে রানা হাওলাদার, রাব্বি হাওলাদার, সাগর হাওলাদার, লোকমান হাওলাদার, রুমান্নান হাওলাদার, সাহেব বান হাওলাদার, মোসাঃ রিতা বেগম, রুনু বেগম, দুলুফা বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে পরিকল্পিত ভাবে প্রকাশ্যে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় নয়ন মৃধা, শহিদুল ইসলাম হাওলাদার সান্ত,, রাকিব হাওলাদার, হিরোন্নেছা বেগম। এছাড়া হামলার ঘটনায় প্রতিপক্ষের লোকমান হাওলাদারসহ ২ জন আহত হয় । ঘটাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে । কর্তব্যরত ডাঃ গুরুত্বর আহত নয়ন হাওলাদার, শহিদুল ইসলাম হাওলাদার, লোকমান হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আবুল বাসার জানান, আমি জমি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ঘর উঠিয়ে ভোগদখল করে আছি । ভোগদখলীয় বসতবাড়ির জমি দখল করার জন্য হামলা করে আমাদের স্ব-পরিবারকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। লোকমান হাওলাদার জানান, আমাদের বসতবাড়িতে ঢুকে আবুল বাসারের লোকজন হামলা চালিয়ে আমাকেসহ পরিবারের ২ সদস্যকে আহত করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, উভয় পক্ষের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ