1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগরীতে গৃহবধুর বাড়িতে রাতের আধারে হামলা ও ভাংচুর অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগরীতে গৃহবধুর বাড়িতে রাতের আধারে হামলা ও ভাংচুর অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন

  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৭৪ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর চাদঁমারী মাদ্রাসা সড়কের বিআইপি পিছনের গেট সংলগ্ন এলাকায় এক গৃহবধুর বাড়িতে রাতের আধারে হামলা, ভাংচুর ও চুরি মামলায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো: আল ফয়সাল ২ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। গতকাল উভয়পক্ষের শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে তিনি চার্জ গঠন করেন। মামলার ১ নম্বর আসামী মৃত সৈয়দ আবদুল বারী এর ছেলে সৈয়দ মোহাম্মাদ আলী সিদ্দিকী মালয়শিয়া প্রবাসী থাকায় ও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

আদালতে মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ টায় বরিশাল নগরীর চাদঁমারী মাদ্রাসা সড়কের বিআইপি পিছনের গেট সংলগ্ন এলাকায় গৃহবধু মুকুল বেগমের বসতবাড়ি শেখ শামীম ম্যানশনে রাতের আধারে হামলা, ভাংচুর ও চুরি করে আসামী ১৪ নং ওয়ার্ডের কালু শাহ সড়কের মৃত সৈয়দ আবদুল বারী এর ছেলে সৈয়দ মোহাম্মাদ আলী সিদ্দিকী (৫০) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৪০) সহ অঞ্জাত ১০/১২ জন। এ ঘটনায় ওই বাড়ির মালিক মুকুল বেগম কোতয়ালী মডেল থানায় ১৪ নং ওয়ার্ডের কালু শাহ সড়কের মৃত সৈয়দ আবদুল বারী এর ছেলে সৈয়দ মোহাম্মাদ আলী সিদ্দিকী ও তার স্ত্রী মরিয়ম বেগমসহ অঞ্জাত ১০/১২ জনকে সন্ত্রাসীকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৮৪৭/২০২২। এরপর মামলা তদন্ত করে তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত রিপোর্ট জমা দেন।আদালত সকল বিষয় বিবেচনা করে ও ঘটনার সত্যতা পেয়ে গতকাল বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো: আল ফয়সাল ২ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন। একইসাথে মামলার ১ নং আসামী মালয়শিয়া প্রবাসী পলাতক থাকায় ও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক। এদিকে, মামলার আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলার বাদী মুকুল বেগম, স্বাক্ষী শেখ শামীম, শেখ নজরুল ইসলাম,শেখ অলি, মোশারেফ হোসেন সিকদার, তানজিল সিকদারসহ অন্যান্য স্বাক্ষীদের গুলি করে হত্যা ও কুপিয়ে জখমসহ নানা রকম হুমকি ধামকি দিচ্ছেন। এ ঘটনায় বাদী র‌্যাব ও পুলিশের হস্তক্ষেপ ও সহযোগীতা কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ