1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে শিশু তামান্নাকে ধর্ষনের পর শ্বাসরুদ্ধ করে হত্যাকারিদের  বিচারের দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে শিশু তামান্নাকে ধর্ষনের পর শ্বাসরুদ্ধ করে হত্যাকারিদের  বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৯০ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় পৌরসভায় মেধাবী স্কুল ছাত্রী তামান্না আক্তারকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নিহতের পরিবার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তারকে হত্যার প্রতিবাদে ১৪ মে মঙ্গলবার সকাল ১০ টায় আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহন করে শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসী। আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এলাকাবাসী। এসময় আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি দাস বলেন, তামান্না আমার বিদ্যালয়ের আদরের দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী ছিলো, ওকে নরপিচাশরা শুধু হত্যাই করেনি,ধর্ষনের পর হত্যা করে অপরাধকে আড়াল করার জন্য গলায় ফাঁস লাগিয়ে আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। তাই এই জঘন্যতম অপরাধের জন্য প্রশাসনের সর্বমহলে সর্বচ্চ শাস্তিসহ ফাঁসির দাবি করেন তিনি। এছাড়া শিশু হত্যা কান্ডে জড়িতদের বিচারের দাবীতে বক্তৃতা করেন, স্কুল সভাপতি মোঃ ছানাউল হক,আগরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ এবায়দুল হক শাহীন, আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, অভিভাবক সদস্য মোঃ জামাল হোসেন, নিহত শিশু তামান্নার মাতা মোসাম্মৎ তানজিলা বেগম, বাবা মোঃ আমির হোসেন ফকির। এছাড়াও তামান্নার বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তামান্নার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন । উল্লেখ্য ৩ মে আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে তামান্না আক্তারের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উজিরপুর পৌরসভা ৪নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের ভবনের ছাদ থেকে উদ্ধার করে পুলিশ। ৬ মে সোমবার নিহত শিশু তামান্নাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার মা তানজিলা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামী করে বরিশাল নারী ও শিশু আদালতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ হাওলাদার ও তার পিতা সুলতান হাওলাদার, মা নাজনীন বেগম,বোন সুমি আক্তার ও সিমু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সুত্রে জানা যায়,গত ২ মে শিশু তামান্না তার দূরসম্পর্কের খালু অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলো। পরের দিন লাশ হয়ে ফিরলো পিত্রালয়ে। পরিবারের দাবি শিশু তামান্নাকে জোরপূর্বক ধর্ষণ করার পর হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়। এদিকে আলোচিত শিশু তামান্না হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত শিশুর পরিবার, শিক্ষক ,শিক্ষকসহ এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ