1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বাবা ও ছেলে র‍্যাবের হাতে গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বাবা ও ছেলে র‍্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৮৯ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় মেধাবী স্কুল ছাত্রী তামান্নাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে ফরিদপুর থেকে র‍্যাব-১০ এর সহায়তায় গ্রেফতার করেছে র‍্যাব-৮। ১৪ মে ভোরে হত্যা মামলার আসামি তাওহীদ হাওলাদার ও তার বাবা মোঃ সুলতান হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। উল্লেখ্য ৩ মে আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে তামান্না আক্তারের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উজিরপুর পৌরসভা ৪নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের ভবনের ছাদ থেকে উদ্ধার করে পুলিশ। ৬ মে সোমবার নিহত শিশু তামান্নাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার মা তানজিলা বেগম বাদী হয়ে বরিশাল নারী ও শিশু আদালতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ হাওলাদার ও তার বাবা সুলতান হাওলাদার, মা নাজনীন বেগম,বোন সুমি আক্তার ও সিমু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সুত্রে জানা যায়,গত ২ মে শিশু তামান্না তার দূরসম্পর্কের খালু অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলো। পরের দিন লাশ হয়ে ফিরলো পিত্রালয়ে। পরিবারের দাবি শিশু তামান্নাকে জোরপূর্বক ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে ছিলো। ১৪ মে ভোরে হত্যা মামলার প্রধান আসামি তাওহীদ হাওলাদার ও তার বাবা সুলতান হাওলাদারকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। এদিকে শিশু হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে নিহত’র পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ