1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জমকালো আয়োজনে বরিশাল জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জমকালো আয়োজনে বরিশাল জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বরিশাল জেনারেল হাসপাতালে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নার্সেস দিবস আয়োজন করা হয়। ১২ ই মে রবিবার হাসপাতালের মুল ভবনের দ্বিতীয় তলায় আগত অতিথিবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেনারেল হাসপাতালের আর এমও ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল ও জেলা পাবলিক হেলথ নার্স রোকেয়া বেগম সহ হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেনারেল হাসপাতালে উপসেবা তত্ত্বাবধায়ক মোঃ শাহাবুদ্দিন খান।

আলোচনা সভায় বাংলাদেশে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারিভাবে অধিক সংখ্যক নার্স নিয়োগ দেওয়া ও নার্সিং শিক্ষা ও এই সেক্টরকে আরো আধুনিকায়ন করার দাবি জানায় বক্তারা ।

আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এইদিনে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’।

দিবসটি ঘিরে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নার্সিং একটি আন্তর্জাতিক মহৎ পেশা। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজিস্টার্ড নার্সরা স্বাস্থ্যখাতে নিজেদের নিয়োজিত রাখছেন। বিশেষত করোনা মহামারি মোকাবিলা, শতভাগ ভ্যাকসিন প্রদানসহ দেশের যে কোনো সংকটকালে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। করোনা রোগীর সেবা দিতে গিয়ে ৩৩ জন নার্স মারা গেছেন। আক্রান্ত হয়েছিলেন প্রায় ৬ হাজার নার্স। নার্সদের এ অসামান্য ও কঠোর পরিশ্রমে বাংলাদেশের স্বাস্থ্যখাত আজ বিশ্বের দরবারে প্রশংসনীয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ