1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সদর উপজেলাবাসীর পাশে ছিলাম-আছি-থাকবো : এসএম জাকির  - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সদর উপজেলাবাসীর পাশে ছিলাম-আছি-থাকবো : এসএম জাকির 

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : সদ্য শেষ হওয়া বরিশাল সদর উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।

শুক্রবার বিকেলে কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সাথে কর্মী সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় জাকির হোসেন বলেন, আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, নিজের জন্য নয়। নির্বাচনের সময় ওয়াদা দিয়েছিলাম আমি নির্বাচিত হলেও সদর উপজেলাবাসীর পাশে থাকবো আর না হলেও থাকবো। আমি এক কথার মানুষ, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়নি কিন্তু আমার মানুষের জন্য কাজ থেমে থাকবে না। আমি অতীতে যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও সেভাবে থাকবো, ইনশাআল্লাহ যতদিন বেচে থাকবো ততদিন মানুষের জন্য কাজ করবো।

তিনি আরও বলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম মহোদয়ের নেতৃত্বে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার জন্য কাজ করবো।

এসময় শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, বরিশাল মহানগর ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রানা, ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য সুমন মীর, কাশিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান, কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম মিরন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য মামুন সহ কাশিপুরের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

রাতে চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সদস্য ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে চরবাড়িয়া ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ