1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,বিচারের আশ্বাস দিলেন ইউএনও - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,বিচারের আশ্বাস দিলেন ইউএনও

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৯৪ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় মহানবী (সাঃ)কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপরায়ণ মুসল্লিরা,বিচারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। ১০মে শুক্রবার জুমার নামাজ শেষে উজিরপুর পৌরসভার মাওলানা মোঃ আলামিন ঢালির নের্তৃত্বে শত শত মুসল্লীরা কটুক্তিকারী মহিন রায়কে অচিরেই গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ইচলাদি বন্দর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আলামিন ঢালিসহ শত শত মুসল্লীগন। এছাড়াও বড়াকোঠা ইউনিয়নের সাকরাল যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মডেল বাজার থেকে শুরু করে চথলবাড়ি বাজারে গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। উল্লেখ্য ৭ মে রাত সাড়ে ১১ টায় বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মিহির রায়ের ছেলে মহিন রায় (২০) তার মোবাইল ফোনে মেসেঞ্জার গ্রুপ থেকে মহানবী (সাঃ)কে নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা লিখে কটুক্তি করে। সে ঘটনায় ওই রাতেই তাৎক্ষণিকভাবে রসুলাবাদ জামে মসজিদের সামনে স্থানীয় ধর্মপরায়ণ শতাধিক মুসল্লিগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে সাকরাল মডেল বাজারে এসে কুষপুত্তলিকা দাহ করেছিলো। এরপর থেকে অভিযুক্ত মহিন রায় পালিয়ে বেড়াচ্ছে। এরই প্রেক্ষিতে ১০মে শুক্রবার বিক্ষোভ মিছিল করে এবং বিচারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ মুসল্লিগন। এসময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অনেকটা সান্ত হয়ে ফিরে যান। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, কোন অপরাধীই পাড় পাবেনা। অচিরেই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ