1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আলোচিত শিশু হত্যা ঘটনায় বাবা-ছেলেসহ পরিবারের ৫ সদস্য'র বিরুদ্ধে মামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ পিয়ন থেকে কোটিপতি বাফার গোডাউনের ইনচার্জ শাহ আলম, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বালুখেকোদের আতঙ্ক  বরিশাল সদর এসিল্যান্ড আজহারুল ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র, পিএইচডির পথে মো. সাব্বির হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আলোচিত শিশু হত্যা ঘটনায় বাবা-ছেলেসহ পরিবারের ৫ সদস্য’র বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪০৬ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় আলোচিত ১০ বছরের শিশু হত্যা ঘটনায় বাবা-ছেলেসহ পরিবারের ৫ সদস্য’র বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৬ মে সোমবার নিহত শিশুর মা তানজিলা বেগম বাদী হয়ে বরিশাল নারী ও শিশু আদালতে উজিরপুর পৌরসভা ৪নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ হাওলাদার ও তার বাবা সুলতান হাওলাদার, মা নাজনীন বেগম,বোন সুমি আক্তার, সিমু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য ৩ মে দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে তামান্না আক্তার (১০)এর উজিরপুর পৌরসভার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সুলতান হাওলাদারের একতলা ভবনের ছাদে ওঠার দরজার আড়ার সাথে ওড়না প্যাচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২ মে বিকেলে উজিরপুরে দূরসম্পর্কের খালু সুলতান হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলো। এরপর তাকে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। হত্যার ঘটনায় ৩ দিন পরে ৬ মে বরিশাল নারী ও শিশু আদালতে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ওড়না পেছিয়ে ঝুলিয়ে রাখার অপরাধে আদালতে লিখিত অভিযোগ দায়ের করলে বিচারক উজিরপুর থানা অফিসার ইনচার্জকে এফআইআর করার জন্য নির্দেশ প্রধান করেন। শিশুটির মা সংবাদকর্মীকে বলেন সুলতান নিজে ও বিভিন্ন লোক দিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন ।এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন নিহত শিশুর পরিবারসহ এলাকা বাসী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ