1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সকলের সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা: এসএম জাকির  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সকলের সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা: এসএম জাকির 

  • প্রকাশিত : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৪৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় তিনি চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া, চরকাউয়া ও চন্দ্রমোহন ইউনিয়নে উঠোন বৈঠক ও প্রচার-প্রচারণা চালিয়েছে।

শুক্রবার (০৩মে) বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের পতাং মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় তিনি আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আধুনিক সদর উপজেলা গড়তে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

এসএম জাকির বলেন, আপনারা যারা মাঠে নেমে নির্বাচনের জন্য কাজ করছেন আমি নির্বাচিত হতে পারলে তাদের ইজ্জত-সম্মান রাখবো, ইনশাআল্লাহ্। কারণ আমি নির্বাচিত হলে আপনাদের কেউ বলতে পারবে না যে চেয়ারম্যানকে কেউ পাশে পায় না, চেয়ারম্যান কোন কাজ করে না। আপনাদের ইজ্জতহানি হয় এমন কাজ আমি করবোনা। শুধু আপনাদেরই নয়, বরিশাল সদর উপজেলাবাসীর ইজ্জতহানী হয় এমন কোন কাজ আমি করবো না।

এসএম জাকির বলেন, আমার কাছে সকলেই সমান, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। সকলের সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা।

পরে বিকেল সাড়ে ৫টায় তিনি টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে উঠোন বৈঠকে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক। এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান খোকন, যুবলীগ নেতা মোঃ খায়রুল, আওয়ামী লীগ নেতা হালিম মাষ্টার, রহমান মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া তিনি চাঁদপুরা ইউনিয়নের চাপরাশি বাড়িতে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ