1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ভবনের ছাদ থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ভবনের ছাদ থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৮১ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালেল উজিরপুর উপজেলায় উজিরপুর পৌর সভায় খালা বাড়ি বেড়াতে এসে ছাদ থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সুত্রে জানা যায় ৩ মে শুক্রবার দুপুর অনুমান ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের আমির ফকিরের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী তামান্না আক্তার (১০), উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান হাওলাদারের বাড়ির একতলা দালান ঘরের ছাদে যাওয়ার দরজার আড়ার সাথে ওড়না প্যাচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন উদ্ধার করে উজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় । কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন এবং উজিরপুর মডেল থানায় বিষয়টি অবহিত করে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২ মে বৃহস্পতিবার বিকেলে উজিরপুরে খালা বাড়িতে বেড়াতে আসে। সুলতান হাওলাদার নিহত শিশুর সম্পর্কে খালু হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ