1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলা উপজেলাবাসীর মুখে হাসি ফোটাতে চায় রাজু ঢালী - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলা উপজেলাবাসীর মুখে হাসি ফোটাতে চায় রাজু ঢালী

  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি ॥প্রথম ধাপে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ হতে না হতেই এবার দ্বিতীয় ধাপে হিজলা ও মুলাদী উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। গত ২১ এপ্রিল অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়ন দাখিল করেন। ২৩ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টায় বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনদীপ ঘরাই মনোনয়ন যাচাই বাছাই করেন। এতে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করে রির্টানিং কর্মকর্তা। দ্বিতীয় ধাপের নির্বাচনে আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এবছর হিজলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মো.বেলায়েত হোসেন ঢালীর একমাত্র ছেলে সাবেক ছাত্র লীগ নেতা মো. নজরুল ইসলাম রাজু ঢালী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মরহুম আলহাজ্ব মো.বেলায়েত হোসেন ঢালী হিজলা উপজেলার তিনবার ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকার উন্নয়নে অগ্রনি ভূমিকা পালন করেন। তার জনিপ্রয়তা ও হিজলা উপজেলা বাসীর দাবির মুখে নিঅবাচনে অংশ নিচ্ছেন মো. নজরুল ইসলাম রাজু ঢালী। উদ্দমী এই যুবক বাবার রেখে যাওয়া স্বপ্নকে এগিয়ে নিতে, উপজেলার উন্নয়নকে আরো তরান্বিত করতে এবং সাধারণ মানুষের মানুষের পাশে থাকতে নেমেছেন নিঅবাচনী মাঠে। এলাকার উন্নয়নে রাজু ঢালী ভুমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সাধারন ভোটাররাও।

সাধারণ ভোটাররা জানান, হিজলা উপজেলায় রাস্তা,ব্রিজসহ মানুষের চাওয়া পুরনে যে পাশে থাকবেন তাকেই বিজয়ী করবেন ভোটাররা। এবিষয়ে মো. নজরুল ইসলাম রাজু ঢালী বলেন, আমার বাবা দির্ঘ বছর মানুষের জন্য কাজ করেছেন। তিনি এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমিও বাবার মতো মানুষের সুখে দুখে পাশে থাকতে চাই। চাই হিজলা উপজেলার উন্নয়ন। বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে আমিও তার সাথে হিজলা উপজেলাকে এগিয়ে নিতে চাই। মানুষ যদি আমাকে ভোট দিয়ে জয়ী করে তবে আমি হিজলা বাসীর জন্য নিবেদিত প্রাণ হবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ