1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সদর উপজেলার বেকারত্ব দূর, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই : এসএম জাকির  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সদর উপজেলার বেকারত্ব দূর, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই : এসএম জাকির 

  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই জমে উঠেছে। গতকাল বুধবার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী এলাকায় চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেনের মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় মোটরসাইকেল প্রতীকের স্লোগানে স্লোগানে মুখোরিত হয় গোটা এলাকা।

এসময় চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন বলেন, ‘আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। আপনাদের ভোট এমন প্রার্থীকেই দিবেন যে প্রার্থীর আগামী পাচঁ (০৫) বছর আপনাদের পাশে থাকার মন-মানুষিকতা রয়েছে। কারো মিথ্যা প্ররোচনায় পরে একটি ভোটও যেন নষ্ট না হয়, সেই দিকেও ভোটারদের লক্ষ রাখার জন্য আহ্বান জানান তিনি।’

এসময় জাকির বলেন,’আমার নির্বাচনের মূল ইশতেহার তিনটি। সেগুলো হলো- শিল্প কারখানা গড়ে তুলে সদর উপজেলায় বেকার সমস্যা সমাধান, যেসকল অসহায় মানুষ চিকিৎসা করাতে পারছেন না তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারছেন না তাদের লেখাপড়ার ব্যবস্থা করা।’

কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শহীদ (ইতালি শহীদ), সমাজ সেবক আকতার গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ গাজী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক লাল মিয়া আকন, বিশিষ্ট ব্যবসায়ী হারুন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল প্যাদা, সমাজসেবক জাহাঙ্গীর গাজী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হিরাজ প্যাদা, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক রানা শরীফ প্রমুখ।

পরে তালতলী বাজার ও কাগাশুরা বাজারে প্রচারনা করেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় চরবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্যাপশন : বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে প্রচারণা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

 

-বার্তা প্রেরক
এসএম জাকির মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ