1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে পুলিশের অভিযানে অনলাইনে পতিতা সাপ্লাইকারি আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে পুলিশের অভিযানে অনলাইনে পতিতা সাপ্লাইকারি আটক

  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

লিটন বাইজিদ: বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অভিযানে গতকাল সন্ধ্যায়ফেইসবুক গ্রুপে অনলাইনে পতিতা সাপ্লাইয়ের অভিযোগে নগরী সোনা মিয়ার পুল এলাকা থেকে আবু বক্কর (১৯), পিতাঃ হেলাল গাজী, মাতাঃ লিপি বেগম নামের এক প্রতারককে আটক করে। এ সংক্রান্ত বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় আজ বিকেল পাঁচটায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ আলী ভূঁইয়া বলেন, আসামি আবু বকর দীর্ঘদিন যাবত ফেসবুকে বিভিন্ন আবাসিক হোটেলের নামে গ্রুপ খুলে অল্প বয়সী তরুণদের আকৃষ্ট করে পতিতা সাপ্লাই দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়, এছাড়া অন্তরঙ্গ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে জিম্মি করে বিভিন্ন ফায়দা লোটে। তার আরো সহযোগী রয়েছে তাদেরকে গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে। মোট ১৩ টি ফেসবুক গ্রুপে প্রায় ৩০ হাজার মেম্বার রয়েছে। সে নিম্ন বর্ণিত ১৩টি ফেসবুক গ্রুপ এর এডমিন। ১. ‘বরিশাল নথুল্লাবাদ আবাসিক হোটেল বরিশাল’। ২. হোটেল আবাসিক বরিশাল। ৩. বরিশাল লঞ্চঘাট আবাসিক হোটেল, বরিশাল। ৪. পটুয়াখালী আবাসিক হোটেল পটুয়াখালী। ৫. বিএম কলেজ আবাসিক হোটেল খুলনা। ৬. কাশিপুর আবাসিক হোটেল বরিশাল। ৭. আবাসিক হোটেল পটুয়াখালী। ৮. লঞ্চ ঘাট আবাসিক হোটেল বরিশাল। ৯. রুপতালী আবাসিক হোটেল বরিশাল। ১০. বরিশাল হোটেল এবং বাসাবাড়ি সার্ভিস।১১. কাউন্সিল আবাসিক হোটেল বরিশাল।১২. Barishal Home abshak hoitel,
১৩. আবাসিক হোটেল বরিশাল

আসামি আবু বকরের স্থায়ী ঠিকানা রনগোপালদী, ২নং ইউনিয়ন, থানাঃ দশমিনা, জেলাঃ পটুয়াখালীকে গ্রেফতার করা হয়। সে ২০২৩ সালে সরকারী আলেকান্দা কলেকজ থেকে এইচএসসি এবং কাশিপুর হাইস্কুল থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ