1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন প্রার্থী নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশসেরা শিক্ষা অফিসার , প্রজ্ঞাপন জারি উজিরপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অসহায় প্রতিবন্ধী পরিবারের ন্যায়বিচারের আকুতি বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান হানি ট্রাপারার সাবিনা বেপরোয়া, টার্গেট সেনা সদস্য
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন প্রার্থী নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে আমার কোনো আত্মীয় স্বজন নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবেই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অনেক প্রার্থী আমার সুপরিচিত আমি এদের মধ্যে কাকে রেখে কাকেই বা সমর্থন করবো, স্বচ্ছভাবে ভোট অনুষ্ঠিত হবে, যার জনপ্রিয়তা আছে সেই সাধারণ মানুষের ভোটে বিজয়ী হয়ে আসুক।

শুক্রবার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের মিলনায়তনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত ঈদ পুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যদিও আমি সকল প্রার্থীদের উদ্দেশ্য করে বলবো বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমুখী কাজে আপনারা সব সময় জনগণের পাশে থাকবেন। শুধু মাত্র নির্বাচনকে কেন্দ্র করে নানা প্রতিশ্রুতি না দিয়ে আপনাদের স্ব স্ব অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে নিয়োজিত থাকবেন আমি আশা করি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই আওয়ামীলীগ এর প্রার্থী আপনারা তাকে সহযোগিতা করে বরিশাল সদর উপজেলার উন্নয়নে আপনারা সহোযোগিতা করবেন বলেও আশাব্যক্ত করেন তিনি।

এ সময়, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.আফজালুল করিম,এ্যাড: আনিস উদ্দিন শহিদ, এ্যাড: কেবিএস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড: লঙ্কর নুরুল হকসহ বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ